ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩,৩২৪ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে একদিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা নির্ধারণ করা হয়। যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৪ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৬৮২ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।

সবশেষ সোমবার (২ মার্চ) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা দাম নির্ধারণ করা হয়।

এদিকে, সোনার দাম বাড়ানোর হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ১৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩,৩২৪ টাকা বৃদ্ধি

সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬