ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে হামলার জেরে অস্থির জ্বালানি বাজার, বেড়েছে তেলের দাম

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সামরিক হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC সোমবার এ তথ্য জানিয়েছে।

সোমবার এশিয়ার বাজার খোলার শুরুতেই আন্তর্জাতিক মানদণ্ডের তেল Brent Crude এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সূচক ব্রেন্ট ক্রুড এবং নিম্যাক্স লাইট সুইট ওয়েল দুটির দামই ১০ শতাংশের বেশি লাফিয়ে ওঠে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক উল্লম্ফনের পর কিছুটা কমলেও বাজার এখনো ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ৯ শতাংশ বেশি। অন্যদিকে নিমেক্স লাইট সুইট অয়েলের দাম বেড়ে হয়েছে প্রায় ৭২ দশমিক ৭০ ডলার, যা আগের তুলনায় প্রায় ৮ দশমিক ৫ শতাংশ বেশি।

গত শনিবার থেকে ইরানে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। এ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, অভিযান দ্রুতগতিতে এগিয়ে চলছে।

হামলার জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। খামেনির নিহত হওয়ার ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া ও কঠোর হুঁশিয়ারিও এসেছে তেহরানের পক্ষ থেকে।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, বর্তমান ইরানি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনিও সংলাপে রাজি আছেন।

পরিস্থিতি আরও জটিল করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পাল্টা হামলায় লেবাননের রাজধানী বৈরুত-এ হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আঘাত হানে ইসরায়েল। লেবানন-এ উত্তেজনা আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরানে হামলার জেরে অস্থির জ্বালানি বাজার, বেড়েছে তেলের দাম

সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬