ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক

সবজির বাজার চড়া

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিত্যপণ্যের দাম দীর্ঘদিন ধরে বেড়েই চলছে। স্বস্তি নেই কাঁচাবাজারেও। বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও পণ্যের দাম ঊর্ধ্বমুখী। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে বিভিন্ন সবজির দাম। শুক্রবার (১০ মে) রাজধানীর বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। শাক-সবজি, চিনি, চাল, আটা, ডাল ও মাছ-মাংস উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।

আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। পাকা টমেটোর কেজি ৫০-৬০ টাকা, যা কিছুদিন আগেও ৩০-৪০ টাকা ছিলো। পেঁপে, বেগুন ১০০ টাকা কেজি। করলা বিক্রি হচ্ছে ৬৫-৭৫ টাকা কেজিতে। আর ঢেঁড়স ৪০-৫০ টাকা, বেগুন মানভেদে ৫০ থেকে ৭০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা ও পটল ৬০-৭০ টাকা কেজি দরে হচ্ছে।

কাঁচামরিচের কেজি ১০০ থেকে ১২০ টাকা,ঝিঙা ৬০-৭০ টাকা, চিচিঙ্গা ৮০০-১০০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, কচুর মুখী মানভেদে ৬০-৭০ টাকা,শসা ৪০-৫০ টাকা, গাজর ৬০-৭০ টাকা ও কাঁচা কলা ৩০-৪০ টাকা হালি।

পেঁয়াজপ্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। ১০-২০ টাকা পর্যন্ত কেজিতে বেড়ে দেশি রসুন ২২০-২৪০ টাকা। আদা ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

৭৫০-৮০০ টাকা গরুর মাংসের কেজি। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ২১০-২২০ টাকা। সোনালি ও লেয়ার জাতের মুরগির কেজি ৩৫০ থেকে ৩৯০ টাকা। খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা বিক্রি হচ্ছে।

১৭০ থেকে ২০০ টাকা পাঙ্গাস বিক্রি হচ্ছে। চাষের কই ও তেলাপিয়া একই দামে বিক্রি হচ্ছে। আকারভেদে রুই-কাতলার দাম হাঁকানো হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকা কেজি। দেশি শোল মাছ প্রতি কেজি ৯০০ থেকে এক হাজার টাকা।

শিং মাছ ও বাইলা মাছ প্রতি কেজি ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০, পাবদা মাছ ৪০০ থেকে ৬০০,কাচকি মাছ ৬০০, মলা ৫০০, বাতাসি টেংরা ৯০০,পাঁচ মিশালি মাছ ৩০০, অন্য জাতের টেংরা মাছ ৬০০ থেকে ৭০০, রুপচাঁদা ১ হাজার ও বাইম মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবজির বাজার চড়া

সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪