ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল

আইএমএফের তৃতীয় কিস্তির ঋণ পাচ্ছে বাংলাদেশ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইএমএফ’র ঋণের তৃতীয় কিস্তির ১১৫ কোটি মার্কিন ডলার পেতে বাংলাদেশের কোনো বাধা নেই। এ তথ্য জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।

বুধবার (৮ মে) সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইএমএফের গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিও।

ঋণের শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে ২৪ এপ্রিল বাংলাদেশে আসে আইএমএফের এই প্রতিনিধি দলটি। তারা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠক করে।

আগের দিন আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক হয় । এরপর বাংলাদেশ ঋণ পাওয়া নিয়ে আশাবাদী বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক।

২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। ২০২৬ সাল পর্যন্ত ৭ কিস্তিতে পাওয়া যাবে এই ঋণ।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঋণের প্রথম কিস্তিতে আইএমএফ ৪৪ কোটি ৭৮ লাখ ডলার ছাড় করে। এরপর ডিসেম্বরে ৬৮ কোটি ১০ লাখ ডলার দ্বিতীয় কিস্তিতে ছাড় করা হয়।

ঋণের তৃতীয় কিস্তি পেতে চলতি বছরের মার্চ শেষে এক হাজার ৯২৬ কোটি ডলার ও জুন শেষে দুই হাজার ১০ কোটি ডলার নিট রিজার্ভ সংরক্ষণের শর্ত ছিলো আইএমএফের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইএমএফের তৃতীয় কিস্তির ঋণ পাচ্ছে বাংলাদেশ

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪