ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল

তিনদিনে স্বর্ণের দাম বাড়লো ৬ হাজার ২৮৭ টাকা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এ নিয়ে পরপর তিনদিন স্বর্ণের দাম বাড়লো। শেষ দিনে অর্থাৎ মঙ্গলবার (৭ মে) ভরি প্রতি বেড়েছে ৪ হাজার ৫০২ টাকা। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে এক লাখ ১৫ হাজার ৪৫০ টাকা।

মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই তথ্য জানিয়েছে। নতুন দাম কার্যকর বুধবার (৮ মে)থেকে।

বাজুস’র নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ ১৫ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি এক লাখ ১০ হাজার ২০১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৪ হাজার ৪৫৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৭৮ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ৬ ও ৫ মে দুই দফায় স্বর্ণের বাড়ানো হয়েছিলো। ৬ মে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৭৩৫ টাকা। ৫ মে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ে ১ হাজার ৫০ টাকা।

মঙ্গলবার (৭ মে) দাম বাড়ানোর ফলে তিন দফায় স্বর্ণের ভরিতে দাম বাড়লো ৬ হাজার ২৮৭ টাকা। এই দাম বাড়ার আগে ৮ দফায় স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ২৬২ টাকা কমানো হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিনদিনে স্বর্ণের দাম বাড়লো ৬ হাজার ২৮৭ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪