ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগে ৩ দিন খোলা থাকবে ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের আগে ৫, ৬ ও ৭ এপ্রিল তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। এই ৩ দিন সীমিত প‌রিসরে সংশ্লিষ্ট ব্যাংক খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠান রফতানি বিল বিক্রয় ও শিল্পে কর্মরত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, টঙ্গী, আশুলিয়া, সাভার, গাজীপুর,নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে।

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৫, ৬ এবং ৭ এপ্রিল সীমিত লোকবলের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৫ এপ্রিল ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত।

৬ ও ৭ এপ্রিল ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংক খোলা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদের আগে ৩ দিন খোলা থাকবে ব্যাংক

সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪