ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা, ছাড়া পেলেন ধ্রুব রাঠীও

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের দিল্লিতে আটক হওয়ার পর শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাঁদের মুক্তি দেওয়া হয়। এর আগে তাঁদের প্রতিরোধমূলক আটক করেছিল দিল্লি পুলিশ।

সিজেপির আইনবিষয়ক দলের প্রধান রত্না সিংহ জানান, তিন নেতাকে এক বছরের জন্য শান্তি ভঙ্গ করতে পারেন—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাঁদের আটকের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। তিনি ম্যাজিস্ট্রেটের সামনে তিন নেতার পক্ষে প্রতিনিধিত্ব করেন।

মুক্তির পর আশুতোষ রাঙ্কা জানান, রোববার দুপুর ২টায় তাঁরা সংবাদ সম্মেলন করবেন।

শনিবার ব্যাপক ধরপাকড়

শনিবার দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। শতাধিক বিক্ষোভকারী ও বিরোধী দলের কয়েকজন নেতাকে আটক করা হয়। মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে।

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির অনুমতি না থাকলেও সেখানে সমাবেশের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছিল পুলিশ। সিজেপি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে ওই কর্মসূচির ডাক দিয়েছিল।

এদিকে, আটক ব্যক্তিদের মুক্তি না দিলে রোববারের মধ্যে অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছিলেন সোনম ওয়াংচুক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।

আবারও যন্তর মন্তরে যাওয়ার ডাক

আটক তিন নেতাকে মুক্তি দেওয়ার পরও আন্দোলনের কর্মসূচি থেকে সরে আসেনি সিজেপি। রোববার আবারও ‘যন্তর মন্তর চলো’ অভিযানের ডাক দিয়েছে দলটি। কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা বা বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই পুলিশ তাঁদের আটক করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে নেতাদের মুক্তির পর কর্মসূচির পরবর্তী পরিস্থিতি কী হবে, তা নিয়ে দলটির সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা, ছাড়া পেলেন ধ্রুব রাঠীও

সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬