ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকে মারধর দুই বছরের সাজা, আপিলে জামিনে মুক্ত দুই শ্রমিকদল নেতা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ তরুণ আটক, পালাল আরও ৩ জন স্কুল ফিডিংয়ের দুধ পান করে অসুস্থ ১৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি দুমকিতে দিনব্যাপী কাব হলিডে প্রশিক্ষণ কর্মশালা ডেঙ্গুর চাপ বাড়ছে, হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ জয়পুরহাট সীমান্তে ৩ যুবককে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ আদমদীঘিতে ৬৯ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সতর্কতার আহ্বান দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে যশোরে পুলিশের মতবিনিময় সভা ইউনূস আমলে পদায়ন-পদোন্নতি নিয়ে অভিযোগ, সমাধান লটারিতে

সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ তরুণ আটক, পালাল আরও ৩ জন

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে যায়।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাত বাংলাদেশি তরুণ সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চারজনকে আটক করা সম্ভব হলেও অপর তিনজন পালিয়ে যান।

আটকরা হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

তেঁতুলিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল মালেক জানান, আটক চার তরুণকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, অবৈধপথে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ তরুণ আটক, পালাল আরও ৩ জন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬