ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তর বিএনপির নতুন কমিটি: পুরোনোদের লড়াই, নতুন মুখের অপেক্ষা ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বই দিল্লিতে মোদী-দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর মেসির যে ৫ রেকর্ড ভাঙা হবে সবচেয়ে কঠিন ২৬ কোটি টাকায় বদলে যাচ্ছে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ নোট অব ডিসেন্টসহ যেভাবে সই, সেভাবেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপূজায় ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে থাকবে সোয়াট-বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকে মারধর দুই বছরের সাজা, আপিলে জামিনে মুক্ত দুই শ্রমিকদল নেতা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ তরুণ আটক, পালাল আরও ৩ জন

দুমকিতে দিনব্যাপী কাব হলিডে প্রশিক্ষণ কর্মশালা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকিতে দিনব্যাপী কাব স্কাউট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ‘কাব হলিডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব স্কাউট ও ৩০ জন কাব লিডার অংশ নেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ স্কাউটস, দুমকি উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মাঠ ও অডিটরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুমকি উপজেলা স্কাউটসের সহসভাপতি সুনীল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কাব হলিডে’ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুমকি উপজেলা স্কাউটসের সভাপতি আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটস সম্পাদক স্কাউটার মো. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) প্রণব কুমার মণ্ডল, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো. ফারুক আলম ও আঞ্চলিক যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান।

প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন পটুয়াখালী জেলা স্কাউটসের উপপরিচালক মো. ইকবাল হাসান এবং জেলা স্কাউট সম্পাদক মো. বশির উদ্দিন।

কাব হলিডে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন দুমকি উপজেলা স্কাউটস কমিশনার মো. নুরুল ইসলাম।

প্রশিক্ষক হিসেবে ছিলেন মোসা. খায়রুন নাহার এলটি, জেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. হারুন অর রশিদ, জেলা কাব স্কাউট লিডার শাহনাজ পারভীন এবং উপজেলা স্কাউট লিডার মো. বশিরুল আলম।

দিনব্যাপী এ প্রশিক্ষণে কাব স্কাউটদের বিভিন্ন স্কাউটিং কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুমকিতে দিনব্যাপী কাব হলিডে প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬