ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্কুল ফিডিংয়ের দুধ পান করে অসুস্থ ১৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

দুধ পান করার কয়েক মিনিটের মধ্যেই শিক্ষার্থীদের কয়েকজনের মাথা ঘোরা, পেট ব্যথা, খিঁচুনি ও দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কয়েকটি প্যাকেটে ছিল ফুটো, দুধ জমাট

বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সোমবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে ‘আরডি’ ব্র্যান্ডের প্যাকেটজাত দুধ বিতরণ করা হচ্ছিল। এ সময় কয়েকটি প্যাকেটে ফুটো দেখতে পান শিক্ষকরা। কিছু প্যাকেটের দুধ দইয়ের মতো জমাট অবস্থায়ও দেখা যায়।

বিষয়টি প্রধান শিক্ষক ও স্কুল ফিডিং কর্মসূচির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা মনোয়ার হোসেনকে জানানো হয়। শিক্ষকেরা প্যাকেটগুলোর ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে পাঠান।

শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, পরে মনোয়ার হোসেন বিদ্যালয়ে এসে দুধ পরীক্ষা করেন এবং নিজেই তা পান করেন। দুধে কোনো সমস্যা নেই জানিয়ে তিনি শিক্ষার্থীদেরও তা পান করতে বলেন।

দুধ খাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই অসুস্থতা

বিদ্যালয়ের শিক্ষক তসলিমা খাতুন বলেন, দুধ বিতরণের সময় কয়েকটি প্যাকেটে ফুটো এবং দুধ জমাট অবস্থায় দেখতে পান তারা। বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দুধ বিতরণ না করার অনুরোধও করা হয়েছিল।

তার ভাষ্য, কর্মকর্তা মনোয়ার হোসেন নিজে দুধ পান করে শিক্ষার্থীদের খেতে বলার পরপরই কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে আরও শিক্ষার্থী অসুস্থ হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন জানায়, দুধ খাওয়ার পর তার মাথা ও পেট ব্যথা শুরু হয়। এমনকি দাঁড়িয়েও থাকতে পারছিল না সে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসাধীন ১৯, অবস্থা স্থিতিশীল

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, প্রথমে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে অন্য শিক্ষার্থীদের অভিভাবকেরা একে একে সন্তানদের হাসপাতালে নিয়ে আসেন। রাত ৭টা পর্যন্ত প্রায় ১৯ জন শিক্ষার্থী হাসপাতালে আসে।

তিনি জানান, ভর্তি শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের সবার অবস্থা স্থিতিশীল এবং অনেকেই সুস্থ বোধ করছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্কুল ফিডিংয়ের দুধ পান করে অসুস্থ ১৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬