ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার ঝালকাঠিতে কমছে না ডেঙ্গুর দাপট, হাসপাতালে ৪২ রোগী; মৃত্যু ১০ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এনরোলমেন্ট ভাইভা নিয়ে নতুন সিদ্ধান্ত, ৪ রিটের প্রার্থীদের নেওয়া হবে ভাইভা ৩.৪ শতাংশে আটকে অর্থনীতি, বাড়ছে দারিদ্র্য-আয়বৈষম্য: বিশ্বব্যাংক সিলেটে এবার ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা, বেড়েছে আয়োজন এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: তথ্য উপদেষ্টা লটারিতে বদলি হলেন ১৩১ সাবরেজিস্ট্রার, ঢাকার ১৮ পদে বাছাই শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী এসএসসির খাতা দেখায় গাফিলতি, শাস্তির মুখে ৮ হাজার শিক্ষক

ঝালকাঠিতে কমছে না ডেঙ্গুর দাপট, হাসপাতালে ৪২ রোগী; মৃত্যু ১০

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। প্রতিদিনই জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে চলতি মৌসুমে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগও বাড়ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ঝালকাঠি শহরের কাটপট্টি, বান্দা ঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকির বাড়িসহ ৯টি এলাকা ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

চার হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জন

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ১৩ জন, রাজাপুরে ১৩ জন, নলছিটিতে ১১ জন এবং কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি রয়েছেন।

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। তবে এসব উদ্যোগের মধ্যেও আক্রান্তের সংখ্যা কমছে না।

চলতি মৌসুমে আক্রান্ত ২ হাজার ৩৪০

স্বাস্থ্য বিভাগের হিসাবে, জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত ঝালকাঠিতে ২ হাজার ৩৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

তবে সরকারি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা সরকারি হিসাবের দ্বিগুণেরও বেশি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

মৃত্যু হয়েছে ১০ জনের

চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠি শহরের কলাবাগান ও ফকির বাড়ি এলাকার তিন শিক্ষার্থীসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে ডেঙ্গু নিয়ে জেলার বাসিন্দাদের মধ্যে শঙ্কা আরও বাড়ছে।

বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতির আশা

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান বলেন, ডেঙ্গু আক্রান্তের হার এখনো কমেনি। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তবে চলতি মাসের শেষ দিকে বৃষ্টিপাত কমে এলে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে কমছে না ডেঙ্গুর দাপট, হাসপাতালে ৪২ রোগী; মৃত্যু ১০

সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬