ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নজরুলের প্রথম স্ত্রীকে ঘিরে মামলার তদন্তে নতুন তথ্য নির্ধারিত ভাড়ার বেশি নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী বাস-ট্রেনে আগুনের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের যোগসূত্র: রিজভী সাবেক এনবিআর চেয়ারম্যান মুনীমসহ কয়েকজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ চার জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও ১৮ কর্মকর্তা সিলেটে টানা দুই দিন তীব্র গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪ সিআইপি অনিরুদ্ধ রায়কে ঘিরে RAW, ব্যাংকঋণ ও অর্থ লেনদেনের অভিযোগ ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

নির্ধারিত ভাড়ার বেশি নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার নির্ধারিত নতুন ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে মঙ্গলবার বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। গেজেট প্রকাশের পরই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, মঙ্গলবারই নতুন ভাড়ার বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর কথা থাকলেও যাত্রীদের ওপর চাপ কমাতে এর চেয়ে কম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাস মালিকরা এর চেয়ে কম ভাড়া মেনে নিতে চাইছিলেন না। তারা বাসের রক্ষণাবেক্ষণ ব্যয়ের বিষয়টিও আলোচনায় এনেছেন।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানো হলে তা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের মূল্য বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের বিষয়ে তিনি বলেন, কোনো বাস সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিলে ওই বাসের রুট পারমিট বাতিল করা হবে।

এদিকে রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক অনুষ্ঠিত হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্ধারিত ভাড়ার বেশি নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬