ঝালকাঠিতে ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে র্যালি

- সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে ক্যাশলেস লেনদেনকে আরও বেগবান করতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন বিষয়ক র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ‘এক দেশ, এক কিউআর—বাংলা কিউআর’ প্রতিপাদ্যে সোনালী ব্যাংকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং ব্র্যাক ব্যাংকের লিড ব্যাংক হিসেবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।
সভায় বক্তারা ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ‘বাংলা কিউআর’-এর গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ঝালকাঠি জেলার ব্যবসায়ীদের এই ব্যবস্থার আওতায় আনার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।























