ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসায়িক রেকর্ডের তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

এমএলএআরের জবাবে তথ্য

আকতারুল ইসলাম জানান, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলএআর পাঠিয়েছিল দুদক।

তদন্ত বা বিচারকাজে প্রয়োজনীয় তথ্য, নথি সংগ্রহ কিংবা সম্পদ জব্দের জন্য অন্য দেশের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাওয়ার প্রক্রিয়াকে এমএলএআর বলা হয়। এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহায়তা চেয়েছিল দুদক।

এর পরিপ্রেক্ষিতেই এফবিআই তথ্য পাঠিয়েছে বলে জানান আকতারুল ইসলাম।

তবে এফবিআইয়ের প্রতিবেদনটি কবে দুদকের হাতে এসেছে, এতে কী ধরনের তথ্য রয়েছে কিংবা যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর কত সম্পদ শনাক্ত হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত জানায়নি দুদক।

যুক্তরাষ্ট্রে তাঁদের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্পদ এরই মধ্যে জব্দ বা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রে সম্পদের ক্রয়মূল্য ৪৩৬ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে থাকা সাইফুজ্জামান চৌধুরী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের মূল্য জানতে চাইলে আকতারুল ইসলাম বলেন, ‘পরে তথ্য পাওয়া গেলে সাংবাদিকদের জানানো হবে।’

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত গত ১৩ জানুয়ারি সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের সাত দেশে থাকা ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দেন।

দুদকের ওই আবেদনে যুক্তরাষ্ট্রে থাকা সাইফুজ্জামান চৌধুরী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তির ক্রয়মূল্য দেখানো হয়েছিল ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা।

নাজমুল মজুমদারের সম্পদের তথ্যও পেল দুদক

এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ইসলাম এবং ওয়ান প্রপার্টি লিমিটেডের বিষয়ে আইনি সহায়তার অনুরোধ পুরোপুরি বাস্তবায়নের তথ্য দিয়েছে আইল অব ম্যান কর্তৃপক্ষ।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তি অবরুদ্ধ করার তথ্যও দিয়েছে আইল অব ম্যান কর্তৃপক্ষ।

ব্রিটিশ কোম্পানি নিবন্ধকের অনলাইন নথি অনুযায়ী, ওয়ান প্রপার্টি লিমিটেড আইল অব ম্যানে নিবন্ধিত। সেখানে নাসরিন ইসলাম ও নজরুল ইসলাম মজুমদারকে প্রতিষ্ঠানটির সুবিধাভোগী মালিক হিসেবে দেখানো হয়েছে। কোম্পানিটিতে দুজনেরই ২৫ শতাংশের বেশি শেয়ার ও ভোটাধিকার রয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

ওবায়দুল করিমের বিদেশযাত্রার অনুমতি

এদিকে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আদালত তাঁকে তিন মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন।

আদালতের ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬