ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলার এক বাসিন্দা সম্প্রতি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে।

যেসব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল

গত বছরের ১২ মে আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

এর আওতায় প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজনসহ দল ও সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

এবার ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মুন্সিগঞ্জের ওই বাসিন্দা। রিটের ওপর শুনানি হলে আদালত এ বিষয়ে কী নির্দেশনা দেন, সেটিই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬