ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক

হাসিনা–কামালকে ফেরত চায় ঢাকা

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লি-তে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়টি তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

আলোচনায় দুই দেশ পারস্পরিক আস্থা, সম্মান ও লাভজনক সম্পর্কের ভিত্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

তিনি শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অভিযুক্তদের দেশে ফেরত পাঠানোর বিষয়েও অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন।

ভারতীয় পক্ষ জানায়, চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে।

এদিকে সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আরও বেশি ডিজেল ও সার রপ্তানির অনুরোধ জানায়। জবাবে হরদীপ সিং পুরি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে উভয় দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে সংলাপ অব্যাহত রেখে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক

হাসিনা–কামালকে ফেরত চায় ঢাকা

সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬