ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা

পশ্চিমের পর পূর্ব এশিয়ায় যুদ্ধের মেঘ!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম এশিয়ায় উত্তেজনা কিছুটা কমার মধ্যেই পূর্ব এশিয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়িয়ে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এতে উদ্বেগ বেড়েছে দক্ষিণ কোরিয়া-তে, জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ওনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে একই অঞ্চল থেকে কয়েকটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা প্রায় ২৪০ কিলোমিটার অতিক্রম করে সমুদ্রে পতিত হয়।

জেসিএস আরও জানায়, এর আগের দিন মঙ্গলবারও পিয়ংইয়ং এলাকা থেকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। চলতি বছরে এ পর্যন্ত ছয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সরকার জরুরি ভিত্তিতে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।

এদিকে কিম জং উন-এর নেতৃত্বাধীন উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। গত মাসে ‘ফ্রিডম শিল্ড’ নামে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ায় প্রায় ১৮ হাজার সেনা অংশ নেয়, যা পিয়ংইয়ং ‘যুদ্ধের প্রস্তুতি’ হিসেবে আখ্যা দেয়।

বিশ্লেষকদের মতে, এই মহড়ার প্রতিক্রিয়াতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা আরও জোরদার করেছে উত্তর কোরিয়া, যা পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পশ্চিমের পর পূর্ব এশিয়ায় যুদ্ধের মেঘ!

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬