ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হামে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪৭

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪২ জন, তবে এ সময়ে নিশ্চিত কোনো মৃত্যু হয়নি।

এ ছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন এবং মৃত্যু হয়েছে তিনজনের।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জন। একই সময়ে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২। এ সময় নিশ্চিতভাবে ৯ জন এবং সন্দেহজনক হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, একই সময়ে মোট ২ হাজার ৫২৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪৭

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬