সংবাদ শিরোনাম ::
ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা থেকে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকার সরকারি-বেসরকারি খাতে ব্যয় সংকোচনের পাশাপাশি ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।
বর্তমানে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চললেও নতুন সময়সূচি কার্যকর হলে তা এক ঘণ্টা এগিয়ে আনা হবে।





















