ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাচেষ্টার মামলায় সাবেক খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার মোহাম্মদপুরে ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত আসামিপক্ষের আইনজীবীর শুনানির পর জামিন মঞ্জুর করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে, ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যাচেষ্টার মামলায় সাবেক খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬