ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লুবাবার রহস্যময় পোস্টে বিয়ের গুঞ্জন

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবা। একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে তাঁর বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অস্পষ্ট ছবি শেয়ার করেন তিনি। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ এই বক্তব্যের পরই অনেক নেটিজেন ধারণা করছেন, তিনি নীরবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

তবে পোস্টে থাকা ছবিতে কারও চেহারা স্পষ্ট নয়। ফলে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এদিকে লুবাবা বা তাঁর পরিবারের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের কোনো ঘোষণা দেওয়া হয়নি। পাত্রের পরিচয় নিয়েও চলছে নানা গুঞ্জন—কেউ বলছেন প্রবাসী আলেম, আবার কেউ বলছেন সম্পূর্ণ ভিন্ন কিছু। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য মেলেনি।

প্রয়াত অভিনেতা আবদুল কাদের-এর নাতনি হিসেবে খুব অল্প বয়সেই মিডিয়ায় পরিচিতি পান লুবাবা। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করেছেন তিনি।

তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন। সে সময় তিনি জানান, ব্যক্তিগত জীবনে পরিবর্তন এনে ধর্মীয় চর্চায় মনোযোগ দিতে চান।

বর্তমান পরিস্থিতিতে লুবাবার পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল ও আলোচনার শেষ নেই। কেউ তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন, আবার কেউ এটিকে শুধুই ব্যক্তিগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লুবাবার রহস্যময় পোস্টে বিয়ের গুঞ্জন

সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬