ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নগদের দায়িত্ব নিলো ডাক অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের দায়িত্ব নিয়েছে ডাক অধিদপ্তর। ডাক অধিদপ্তরের পরিচালক আবু তালেবকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রশাসক দলের ওপর আদালতের স্থগিতাদেশ থাকায় ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তির আওতায় থাকা নগদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ মে) ডাক অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, নগদ পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিযুক্তির আদেশের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে ডাক অধিদপ্তরকে নগদ পরিচালনায় সার্বিক দায়িত্বভার গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নগদের প্রধান কার্যালয় এবং সংশ্লিষ্ট সব স্থানে সরেজমিন উপস্থিত হয়ে সময়ে সময়ে প্রতিবেদন দাখিল করার জন্য একটি কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন ডাক অধিদপ্তরের পরিচালক মো. আবু তালেব ও মো. আমিনুর রহমান। অন্যরা হলেন পোস্টাল অ্যাটাচি এস এম ওয়াদুদুল ইসলাম, প্রোগ্রামার মো. মনিরুজ্জামান, ডিপিএমজি সঞ্জিত চন্দ্র পণ্ডিত, মো. সাহেদুজ্জামান সরকার, খন্দকার শাহনুর সাব্বির ও এ কে এম মনিরুজ্জামান।

এর আগে গত সপ্তাহে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পরে নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান মো. সাফায়েত আলম।

ডাক অধিদপ্তরের কমিটি গঠনের বিষয়ে নগদের সিইও মো. সাফায়েত আলম বলেন, ‘নগদ ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগি চুক্তির আওতায় একটি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। এই বিষয়টি নিয়ে অনেকভাবে বিভ্রান্তি ও অপতথ্য ছড়ানো হয়েছে নগদের শুরু থেকেই। বিষয়টি আরো একবার স্পষ্ট হলো এবং ডাক অধিদপ্তরের এই কমিটি গঠনকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি দেশের অন্যতম সফল একটি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ আরো বেশি উদ্ভাবনী চিন্তা ও সেবা নিয়ে তার গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাবে।’ তিনি বলেন, ‘নগদ নিয়ে কোনো গুজব বা অপতথ্যে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি।’

গত আগস্টে বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ করলে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে তখন উচ্চআদালতের দ্বারাস্থ হন মো. সাফায়েত আলম। গত সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালত নগদে প্রশাসক নিয়োগে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। এরপরই প্রতিষ্ঠানটির নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাফায়েত আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নগদের দায়িত্ব নিলো ডাক অধিদপ্তর

সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫