ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

বুয়েট ছাত্রের সাথে প্রেম! জবি শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী সাবরিনা রহমান শাম্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় মেস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শাম্মী সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। তিনি সেখানে একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। রোববার ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো. তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা যায় মেয়েটির বুয়েটের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলের সাথে কোনো কারণে সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, সাবরিনা রহমান শাম্মীর বাড়ি যশোর। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বুয়েট ছাত্রের সাথে প্রেম! জবি শিক্ষার্থীর আত্মহত্যা

সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫