ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ভারতে থাকা আ’ লীগ নেতাদের নির্দেশ ও হুন্ডির অর্থের দাবি ডিবির পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি

বললেন ভারতের পররাষ্ট্র সচিব

বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত। সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতের পররাষ্ট্রসচিব  এ কথা বলেন।

এর আগে, দুপুরে শেষ হয় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।

এসময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সাংস্কৃতিক এ কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। বিক্রম মিশ্রি বলেছেন, আমরা আশা করি এ নিয়ে বাংলাদেশের ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি দেখাবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করে সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদারের আশ্বাস দেন। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত আগ্রহী।

সোমবার সকালে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নেতৃত্ব দেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব একান্ত বৈঠকে করেন।

এর আগে সকালেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফর শেষে রাতে তিনি দিল্লি ফিরে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন ভারতের পররাষ্ট্র সচিব

বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চাই

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪