ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচি শুরু

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং বইমুখী প্রজন্ম তৈরির লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলায় গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার চৌরাকররা গ্রামে অবস্থিত বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

পাঠাগার কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে তাদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে গত রোববার (৩১ মে) থেকে সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা, বামনপাড়া ও চৌধুরী মালঞ্চ গ্রামে কার্যক্রম শুরু হয়।

কর্মসূচি উপলক্ষে ঈদ-পরবর্তী এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহান।

সভায় বক্তব্য দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান মাহিম ও সাফওয়ান আদনান বিপ্লব, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ জয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী মো. হাবিবুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশু-কিশোরদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানো জরুরি। বই মানুষকে জ্ঞানসমৃদ্ধ, সৃজনশীল ও মানবিক করে তোলে। তাই তৃণমূল পর্যায়ে পাঠাভ্যাস গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে ২০১০ সালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামীণ জনপদে পাঠাভ্যাস বিস্তার, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় কাজ করে আসছে।

পাঠাগারটির উদ্যোগে সেলুন, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে অণু-পাঠাগার স্থাপন, শিক্ষাসামগ্রী বিতরণ, সচেতনতামূলক কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমও নিয়মিত পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচি শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬