ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ল জ্বালানি তেলের দাম, সোমবার থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন মূল্যহার অনুযায়ী ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বৃদ্ধি পেয়েছে, যা সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা।

সরকারের দাবি, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম পর্যালোচনা ও সমন্বয় করা হচ্ছে।

নতুন এই মূল্যহার সোমবার (১ জুন) থেকে সারা দেশে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়ল জ্বালানি তেলের দাম, সোমবার থেকে কার্যকর

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬