নির্বাচনী অনিয়ম
বিসিবির কমিটি বিলুপ্ত, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
নির্বাচনে অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ সিদ্ধান্তের কথা জানান।
এনএসসি জানায়, বিসিবির ২০২৫ সালের নির্বাচনে উল্লেখযোগ্য অনিয়মের প্রমাণ পেয়েছে তাদের গঠিত স্বাধীন তদন্ত কমিটি। ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালা অনুযায়ী ওই প্রতিবেদন পর্যালোচনা করে বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ই-মেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়।
তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
নতুন করে সাবেক জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল-এর নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাডহক কমিটির সদস্যরা
তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।
এ সিদ্ধান্তের ফলে দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





















