ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সন্ত্রাসবিরোধী বিল পাস সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে সারা দেশে হামের টিকাদানের তারিখ পেছাল শিক্ষাই জাতির সর্বোচ্চ বিনিয়োগ: প্রধানমন্ত্রী রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর: মামলা, গ্রেপ্তার ১ জয়পুরহাটে মাদকবিরোধী ১৯৩ অভিযান: ৭১ মামলা, গ্রেপ্তার ৬৯

সারা দেশে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী ‘জেলা আইনশৃঙ্খলা কমিটি’ সংশোধন করে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষর করেন।

অফিস আদেশে বলা হয়েছে, গত বছরের ২ সেপ্টেম্বর গঠিত কমিটিকে সংশোধন করে নতুন কাঠামোয় পুনর্গঠন করা হয়েছে।

কমিটির গঠন

জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন—পুলিশ সুপার, পুলিশ সুপার (ডিএসবি), মেট্রোপলিটন জেলায় ডেপুটি পুলিশ কমিশনার, সীমান্ত ও উপকূলীয় জেলায় সশস্ত্র বাহিনী বিভাগ/বিজিবি/কোস্ট গার্ডের প্রতিনিধি, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, এনএসআই প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তা, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

এছাড়া অতিরিক্ত বা সহকারী পুলিশ সুপার (সার্কেল), জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি), জেলার সব পৌরসভার মেয়র বা প্রশাসক, জেলা বার অ্যাসোসিয়েশন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও প্রেসক্লাবের প্রতিনিধি, জেলা পাবলিক প্রসিকিউটর, সরকারি কলেজের অধ্যক্ষ, জেলা শিক্ষা কর্মকর্তা, ডিজিএফআই প্রতিনিধি এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মোট ৩১ জন সদস্য কমিটিতে থাকবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। জেলার সংসদ সদস্যরা কমিটির উপদেষ্টা হিসেবে যুক্ত থাকবেন এবং সভার কার্যবিবরণী তাদের নিয়মিত সরবরাহ করতে হবে। প্রয়োজনে পৃথক নোটিশের মাধ্যমে তাদের সভায় আমন্ত্রণ জানানো হবে।

কার্যপরিধি

কমিটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংঘটিত অপরাধ পর্যালোচনা করবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবে। খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে কার্যকর কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করা, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সরকার ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির কাছে সুপারিশ পাঠানোও কমিটির দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত।

স্থানীয় প্রয়োজন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত সরকারি কর্মকর্তা বা দপ্তর প্রধানকে কো-অপ্ট করতে পারবেন। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করবে এবং প্রয়োজন হলে অতিরিক্ত সভা আহ্বান করা যাবে। পুলিশ সুপারকে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারা দেশে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬