ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামিনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ফের গ্রেপ্তারের নির্দেশ

অনলাইন ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান-ছবি : সংগৃহিত

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী রেঞ্জ পুলিশ জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের মধ্যে সক্রিয় ও সাংগঠনিক প্রভাবশালী ব্যক্তিদের পুনরায় গ্রেপ্তার দেখানোর জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনাটি ২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের স্বাক্ষরিত চিঠিতে জারি করা হয়।

raj

চিঠিতে বলা হয়েছে, যারা জামিনে মুক্ত হওয়ার পর দলকে শক্তিশালী করতে বা মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা চালাতে সক্ষম, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এসব নেতাকর্মী জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে পুরনো বা নতুন মামলায় ‘গ্রেপ্তার দেখানোর’ ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে যারা এই ধরনের সাংগঠনিক প্রভাব বা তৎপরতা চালানোর ক্ষমতা রাখেন না, তাদের পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই।

রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে রেঞ্জাধীন আট জেলার—রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট—পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। চিঠিতে নির্দেশনার বিষয়টি সংবেদনশীল ও জরুরি উল্লেখ করে মাঠ পর্যায়ে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ভিআইপি প্রটোকল এবং নিরাপত্তা প্রদানে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়া ইতিপূর্বেও অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিয়ে বলেন, “চিঠিটি সঠিক, তবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এটি মূলত আমাদের গোয়েন্দা বিভাগের জন্য একটি বার্তা। মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে কী না, তা বলা হয়নি। এটি পর্যবেক্ষণের উদ্দেশ্যেই পাঠানো হয়েছে, যাতে জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা যায়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামিনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ফের গ্রেপ্তারের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬