ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সন্ত্রাসবিরোধী বিল পাস সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে সারা দেশে হামের টিকাদানের তারিখ পেছাল শিক্ষাই জাতির সর্বোচ্চ বিনিয়োগ: প্রধানমন্ত্রী রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর: মামলা, গ্রেপ্তার ১ জয়পুরহাটে মাদকবিরোধী ১৯৩ অভিযান: ৭১ মামলা, গ্রেপ্তার ৬৯

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমিরের পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতির সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামি-র আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির বক্তব্যের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেন, যা দ্রুত ভাইরাল হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?” তিনি রাষ্ট্রপতির আচরণকে “অগ্রহণযোগ্য” বলেও মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ৫ আগস্ট ২০২৪ সালের ঘটনাপ্রবাহ নিয়ে রাষ্ট্রপতি অনেক বিষয় চেপে গেছেন বলে তার দাবি। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে সেদিন উপস্থিত নেতৃবৃন্দকে যা বলা হয়েছিল এবং পরে জাতির উদ্দেশে যা জানানো হয়েছিল—বর্তমান বক্তব্যে তার মিল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও লেখেন, জাতি অবুঝ নয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির কাছ থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পড়ে। মাত্র ৩০ মিনিটে পোস্টটিতে প্রায় ৪২ হাজার প্রতিক্রিয়া, আড়াই হাজারের মতো মন্তব্য এবং এক হাজারের বেশি শেয়ার হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমিরের পোস্ট ভাইরাল

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬