ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের গুঞ্জন, প্রজ্ঞাপন হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে নতুন নিয়োগের বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে—এমন তথ্য পাওয়া গেছে।

ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ বিষয়ে অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র জানায়, আইন মন্ত্রণালয় থেকে তাজুল ইসলামকে মৌখিকভাবে জানানো হয়েছে যে, চিফ প্রসিকিউটর পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় জুলাই আন্দোলন-পরবর্তী সহিংসতা, মানবতাবিরোধী অপরাধ এবং পূর্ববর্তী সময়ে সংঘটিত গুম-খুনের অভিযোগের বিচার কার্যক্রম জোরদারের লক্ষ্যে তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।

এদিকে, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম আলোচনায় এসেছে। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের গুঞ্জন, প্রজ্ঞাপন হতে পারে

সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬