ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রা: সৌদি পৌঁছেছেন ৪,৪৫৭ বাংলাদেশি শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত

এপ্রিল জুড়ে দফায় দফায় গরমের আভাস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অন্তত ২২ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে জনজীবন যখন হাঁসফাঁস, তখন এপ্রিলজুড়ে আরও কয়েক দফা তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সংস্থাটি জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্বস্তিকর গরম আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রার অনুভূতিও বাড়ছে।

পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

তবে গরমের পাশাপাশি ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মাসজুড়ে পাঁচ থেকে সাত দিন বজ্রসহ বৃষ্টি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে তাপপ্রবাহ, ভ্যাপসা গরম ও ঝড়বৃষ্টির পালাবদলে পুরো এপ্রিলজুড়েই আবহাওয়ায় অস্থিরতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এপ্রিল জুড়ে দফায় দফায় গরমের আভাস

সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬