ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ৪

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ৪

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬