ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অসহ্য প্রসব যন্ত্রণায় ছুরি দিয়ে নিজের পেট কাটলেন নারী

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রসবের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ নিলেন ভারতের উত্তরপ্রদেশের এক নারী। ছুরি দিয়ে নিজের পেট কেটে ফেলেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার ছাড়াই একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে।

উত্তরপ্রদেশের বাহারাইচ জেলার বাসিন্দা ৩২ বছর বয়সী নানকাই কুমারী স্বামীর মৃত্যুর পর একাই বাড়িতে থাকতেন। পরিবারের সদস্যদের দাবি, প্রসব বেদনা শুরু হলে সেই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। অসহনীয় যন্ত্রণায় আতঙ্কিত হয়ে তিনি সন্তান প্রসবের চেষ্টা করতে গিয়ে ছুরি দিয়ে নিজের পেট কেটে ফেলেন।

ঘরের ভেতর থেকে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, পরে জেলা হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে পাঠানো হয়।

চিকিৎসকদের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতক সুস্থ থাকলেও মায়ের অবস্থা আশঙ্কাজনক। তার পেটে গভীর ক্ষত এবং অভ্যন্তরীণ অঙ্গে গুরুতর আঘাত রয়েছে। সময়মতো চিকিৎসা পেলে পরিস্থিতি এতটা জটিল নাও হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নানকাই কুমারী পাঁচ সন্তানের জননী। স্বামীর মৃত্যুর পর চরম আর্থিক সংকটের মধ্যে একাই সন্তানদের লালন-পালন করছিলেন। গ্রামবাসীদের ধারণা, একাকীত্ব, ভয় ও তীব্র যন্ত্রণা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল, যার ফলেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসহ্য প্রসব যন্ত্রণায় ছুরি দিয়ে নিজের পেট কাটলেন নারী

সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬