ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, নেতাকর্মীদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ জেলা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার পর দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ নেতাকর্মীরা দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এরপর অজ্ঞাত কয়েকজন ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।

প্রতিবাদ হিসেবে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা কার্যালয়ে ভাঙা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি পুনঃস্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেন। ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগ নেতা সিফাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন মালিথা এবং যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং স্লোগান দিচ্ছেন।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, কার্যালয়ের বারান্দায় দুটি টায়ারে আগুন জ্বালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, নেতাকর্মীদের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬