ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন গতি, স্বাভাবিক হচ্ছে ভিসা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

ছবি এআই দ্বারা নির্মিত

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম আবারও স্বাভাবিক হতে যাচ্ছে। আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষে ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা প্রদান পুরোপুরি চালু হতে পারে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় হাইকমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এপ্রিলে পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন শেষ হওয়ার পর বাংলাদেশিদের জন্য পর্যটন, চিকিৎসা ও অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক করা হবে।

এর আগে গত বুধবার সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়ও জানান, বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালুর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমানে সীমিত পরিসরে মেডিকেল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। খুব শিগগিরই পর্যটন ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে ভারতীয় কর্তৃপক্ষ কাজ করছে।

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত তাদের ভিসা কার্যক্রম প্রায় স্থগিত করে। সে সময় জরুরি চিকিৎসা ভিসা সীমিত আকারে চালু থাকলেও অনেক আবেদনকারী ভোগান্তির অভিযোগ করেন। পরবর্তীতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতিতে সীমাবদ্ধতা আরোপ করে।

তবে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতির উন্নতি হয়েছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির আবেদন গ্রহণ শুরু করেছে। এর ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন গতি, স্বাভাবিক হচ্ছে ভিসা

সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬