ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে আগমনে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে যশোর সার্কিট হাউসে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় তাকে বরণ করে নেওয়া হয়।

প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল যশোর শহরে। তার সফর উপলক্ষে সকাল থেকেই সার্কিট হাউস প্রাঙ্গণে সমবেত হতে থাকেন দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বেলা বাড়ার সাথে সাথে হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বেলা ১১টায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। সভা শেষে তিনি সার্কিট হাউস হল রুমে উপস্থিত জনতার মাঝে আসেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এদিকে অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় উচ্ছ্বাসিত সব শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, নির্বাচনকালীন প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেই তারা খুশি। এর মাধ্যমে যশোর উন্নয়নের ধারায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের এই ভালোবাসা ও আস্থা তার আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬