সংবাদ শিরোনাম ::
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।
পোস্টে বলা হয়, সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বিএনপি ও তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী।




















