সংবাদ শিরোনাম ::
দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হক বিজয়ী
আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর)
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
দিনাজপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) এজেডএম রেজওয়ানুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম এই ফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে জানা যায়, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনে তালা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকে ডা আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এছাড়াও এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান পেয়েছেন ৯৮ হাজার ৫৪৪।






















