ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে বিশ্বাস হারাচ্ছে সাংবাদিকতা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজের গবেষক চার্লস এডওয়ার্ড গেহরকের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত তথ্য ছড়ানোর কারণে প্রচলিত সাংবাদিকতা ক্রমেই পিছিয়ে পড়ছে, যা গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাস কমিয়ে দিতে পারে।

গবেষক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় পশ্চিমা গণমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম দেখা গিয়েছিল। কখনো বলা হচ্ছিল ইউক্রেন দ্রুত হারবে, আবার কখনো বলা হচ্ছিল তারা জয়ের পথে। যদিও অনেক দর্শকের কাছে এটি পক্ষপাত মনে হয়, আসল সমস্যা ছিল পর্যাপ্ত সময় নিয়ে তথ্য যাচাই না করা।

তিনি আরও বলেন, অতীতে সংবাদ যাচাই করতে সময় নেওয়া যেত, কিন্তু এখন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ভিডিও, ছবি ও দাবি ছড়িয়ে পড়ে। মানুষ প্রথমে এগুলো দেখে নিজের ধারণা গঠন করে, পরে যাচাই করা সংবাদ আসে। এই ব্যবধানই গণমাধ্যমকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন মনে করায়।

গেহরকের মতে, সাংবাদিকরা এখন ‘গতির ফাঁদে’ পড়েছেন—দ্রুত খবর দিলে ভুল হওয়ার ঝুঁকি, যাচাই করতে সময় নিলে প্রাসঙ্গিকতা হারানোর সম্ভাবনা। তিনি মনে করেন, ভবিষ্যতে সংবাদমাধ্যমকে অবশ্যই স্বচ্ছভাবে অনিশ্চয়তা স্বীকার করতে হবে এবং যাচাই করা হয়নি তা জানাতে হবে, নইলে মানুষের আস্থা আরও কমে যাবে।

তথ্যসূত্র: দ্য কনভারসেশন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে বিশ্বাস হারাচ্ছে সাংবাদিকতা

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬