ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কিন্ডারগার্টেন ট্যালেন্টপুল বৃত্তি পেলো অর্নি

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪.কম- এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোল্লা তোফাজ্জল হোসেনের মেয়ে হুরাইয়া ইসলাম অর্নি ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছে।

অর্নি টাঙ্গাইল শহরের শহীদ একাডেমিক স্কুলের প্লে গ্রুপের ছাত্রী। টাঙ্গাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ৩১ জানুয়ারি প্রকাশিত ফলাফলে অর্নি উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করার তথ্য জানা যায়।

উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হুরাইয়া ইসলাম অর্নি টাঙ্গাইল পৌরসভার কাগমারা এলাকার মো. তোফাজ্জল হোসেন ও টুম্পা হোসেন দম্পতির মেয়ে। এ দম্পতির এক ছেলে ও মেয়ের মধ্যে অর্নি ছোট।

মেধাবী শিক্ষার্থী হুরাইয়া ইসলাম অর্নির বাবা মো. তোফাজ্জল হোসেন ওরফে মোল্লা তোফাজ্জল পেশায় একজন সাংবাদিক। শিশু কন্যা অর্নির ভবিষ্যৎ জীবনে ধারাবাহিক সাফল্য অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেছেন সাংবাদিক বাবা মো. তোফাজ্জল হোসেন ওরফে মোল্লা তোফাজ্জল ও গৃহিনী মা টুম্পা হোসেন।

২০২৫ সালে টাঙ্গাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক হাসান হাফিজুর রহমান স্বাক্ষরিত পরীক্ষার প্রকাশিত ফলাফলে সর্বমোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫৯৩জন। এর মধ্যে জেলা পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৮জন, উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬৯জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিন্ডারগার্টেন ট্যালেন্টপুল বৃত্তি পেলো অর্নি

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬