ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের লিফলেট কুড়াতে গিয়ে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাস্তার ওপর পড়ে থাকা ভোটের লিফলেট কুড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু আরাফাত হোসেন ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বারকোনা গ্রামে নানা আলেফ হোসেনের বাড়িতে বেড়াতে আসে আরাফাত। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় ব্যাটারিচালিত অটোতে করে একটি দলের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার চলছিল।

এ সময় ওই গাড়ি থেকে ফেলা লিফলেট রাস্তা থেকে কুড়াচ্ছিল আরাফাত। এমন সময় রাস্তার অপরদিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় শিশুটির মাথা, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে গুরুতর আহত অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি গোলাম সরওয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটের লিফলেট কুড়াতে গিয়ে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬