দিনাজপুরে কাভার্টভ্যান দুর্ঘটনায় চালক নিহত

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্টভ্যান দুর্ঘটনায় পতিত হয়ে চালক মো. মখলেছুর রহমান (৩৬) নিহত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলায় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্টভ্যান চালক মো. মখলেছুর রহমান দিনাজপুর সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়নের ঝানজিরা উত্তর হরিরামপুর গ্রামের মো. শাহাজ উদ্দিনের ছেলে। তিনি ফুলবাড়ী উপজেলার প্রাণবঙ্গ মিলস্ লিমিটেডের মালামাল পরিবহনের কাভার্টভ্যান চালক ছিলেন।
পুলিশ জানায়, মো. মখলেছুর রহমান শুক্রবার বিকালে রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলস্ থেকে পণ্য বোঝাই কাভার্ডভ্যানে (নাম্বার – ঢাকা মেট্রো -উ ১১- ৩৬৯৯) মালামাল নিয়ে ফুলবাড়ী শহরে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সামনে অন্য যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগে। সংবাদ পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার দল তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে চালক মো. মখলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ দুর্ঘটনার চালক মো. মখলেছুর রহমান জানান, রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলস্ লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।























