ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বার্তায় জানানো হয়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তা নিশ্চিত করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় এই ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুক্ষণ পর আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করবেন না।

যমুনা ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি উত্তপ্ত হলেও তা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীতে বিজিবি মোতায়েন

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬