ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনিন্দ্য ইসলাম অমিত

কেউ যেন ভোট ডাকাতি করতে না পারে সেজন্য কেন্দ্র পাহারা দেব

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বহুল প্রতীক্ষার এবং সাধনার ভোট নতুন কেউ চুরি ছিনতাই ডাকাতি করতে পারবে না। অতীতে আমাদের ভোট চুরি, ছিনতাই, ডাকাতি হয়েছে। যে কারণে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় আমরা ভোট দিতে পারিনি। আগামী ১২ ফেব্রুয়ারি দীর্ঘ দেড় যুগের অপেক্ষা এবং সাধনার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষার কাঙ্ক্ষিত ভোট নতুন করে কেউ যেন চুরি ছিনতাই ডাকাতি করতে না পারে তার জন্য আমরা ভোট কেন্দ্র পাহারা দেব। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ফলাফল বুঝে নেব।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নির্বাচনী প্রচারণার শুরুতে মানিকদিহী গ্রামে পথসভায় তিনি এ কথা বলেন।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন , ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে আপনাদের ভোট ( জনগণ) ছাড়াই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল। সেই কথিত জনপ্রতিনিধিরা আপনাদের এলাকার কোন উন্নয়ন করেনি। আমার পিতা তরিকুল ইসলামকে আপনারা যতবারই ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। ততবারই তিনি আপনাদের এলাকার রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। আগামী দিনে আপনারা আমাকে সুযোগ দিলে নতুন করে আপনার এলাকার উন্নয়ন করবো। আপনাদের কৃষি প্রধান এলাকার জন্য একটি হিমাগার নির্মাণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনিন্দ্য ইসলাম অমিত

কেউ যেন ভোট ডাকাতি করতে না পারে সেজন্য কেন্দ্র পাহারা দেব

সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬