ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনআইডি নম্বরেই জানা যাবে ভোটকেন্দ্রের নাম ও নম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিলেই ভোটাররা সহজে নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, ‘Smart Election Management BD’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এ অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান (জিও লোকেশন), ছবি, দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে।

অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব, ম্যাপ, কেন্দ্রের ঠিকানা এবং ভোট দেওয়ার সিরিয়াল নম্বর জানা যাবে। পাশাপাশি এতে নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংক্রান্ত তথ্য ও ফলাফলও দেখা যাবে।

অ্যাপটি ইনস্টল করার পর জন্ম তারিখ ও ভোটার আইডি নম্বর দিলেই সংশ্লিষ্ট ভোটারের কেন্দ্রের নাম, ঠিকানা, ভোটিং সিরিয়ালসহ প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে।

এতে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষও সহজে নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনআইডি নম্বরেই জানা যাবে ভোটকেন্দ্রের নাম ও নম্বর

সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬