ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার তালিকা প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন মোট ৩০ জন কর্মকর্তা—এর মধ্যে ২৪ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারি।

প্রকাশিত তালিকায় ভারতের চারজন কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশের দুই আম্পায়ার বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।

আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদৌল্লা সৈকতের সঙ্গে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন গাজি সোহেল। ফলে মাঠে না থাকলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে অফিসিয়াল পর্যায়ে।

ছয়জন ম্যাচ রেফারির তালিকায় রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক জাভাগল শ্রীনাথ। তাঁর সঙ্গে দায়িত্ব পালন করবেন ডিন কসকার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট ও রিচি রিচার্ডসন।

আম্পায়ারদের তালিকায় উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন—কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, পল রাইফেল, রড টাকার, নীতীন মেনন, জয়রামন মদনগোপাল, কেএনও পদ্মনাভনসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ আম্পায়াররা। বাংলাদেশের পক্ষ থেকে আছেন শরফুদৌল্লা সৈকত ও গাজি সোহেল।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস, যেখানে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস। একই দিনে মুম্বইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের ম্যাচ পরিচালনা করবেন পল রাইফেল ও রড টাকার।

বিশ্বকাপের বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি। সেই ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও কুমার ধর্মসেনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার তালিকা প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬