ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যম প্রবেশে নতুন বিধিনিষেধ জারি

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নির্দেশনা অনুযায়ী, বিসিবির পূর্বনির্ধারিত সূচি বা বিশেষ আমন্ত্রণ ছাড়া কোনো সাংবাদিক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে। নতুন প্রোটোকল অনুযায়ী, সংবাদকর্মীদের প্রবেশাধিকার আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে এবং তারা শুধুমাত্র ১ নম্বর গেট ব্যবহার করে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের প্রবেশ কেবল নির্দিষ্ট কার্যক্রমের ক্ষেত্রেই অনুমোদিত থাকবে। এর মধ্যে রয়েছে—ম্যাচ ডে কাভারেজ, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবি আয়োজিত বা আমন্ত্রিত অনুষ্ঠান এবং বোর্ডের পূর্বনির্ধারিত অনুশীলন ও প্র্যাকটিস সেশন। সাধারণ দিনগুলোতে স্টেডিয়াম কিংবা বিসিবি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বিসিবি আরও জানায়, স্টেডিয়াম ও অফিস প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় বর্তমানে মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের কোনো কার্যক্রম নেই। তবে বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজের মাধ্যমে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বলে জানা গেছে।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যম প্রবেশে নতুন বিধিনিষেধ জারি

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬