ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র আন্দোলন চলাকালে, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার অভিযোগে মামলায় গ্রেফতার সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সাত দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়।

এ সময় কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক বায়েজীদ বোস্তামী। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ৪ সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ জুলাই, বিকেলে নিউমার্কেটের এক নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদি হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এই মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪