সংবাদ শিরোনাম ::
যশোরের বসুন্দিয়ার ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা রাসেল আটক
শহিদুল ইসলাম দইচ যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম খান রাসেলকে (৪২) আটক করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রিয়াজুল ইসলাম খান রাসেল বসুন্দিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে।
যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, রাসেল আওয়ামী লীগপন্থী চেয়ারম্যান হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাকে যৌথবাহিনী সদস্যরা তাকে আটক করেছে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























